প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর সদর উপজেলার কামালদিয়া-ভান্ডারিয়া সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী শনিবার ওই এলাকায় গিয়ে বালু তোলার কাজ বন্ধ করে দেন।সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া সড়কের পাশ থেকে স্থানীয় জয়নাল শেখ ও তাঁর ছেলে আবদুর রাজ্জাক শেখ অবৈধভাবে শ্রমিক দিয়ে বালু তুলছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রথম আলোতে শনিবার ‘রাজবাড়ীতে রাস্তার পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিনই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. কুদ্দুস মণ্ডল সদর উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে এলজিইডির রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বালু তোলার কাজ বন্ধ করে দেন।