রাজবাড়ীতে হামলায় আহত তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার জৌকুরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে মারধরের ঘটনায় গুরুতর আহত তরুণ গত মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তরুণের নাম কাওসার সরদার (২৫)। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের কাশেম সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন একই গ্রামের মাসুদ মণ্ডল ও শাখাওয়াত হোসেন। কাশেম সরদার জানান, গত বৃহস্পতিবার জৌকুরা বাজার থেকে বাড়ি ফেরার সময় জৌকুরা প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেল নিয়ে নয়জন কাওসারের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা পূর্বশক্রতার জের ধরে তাঁকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়।