রাজবাড়ীতে হিজবুত তওহিদের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জিহাদি বই ও প্রচারপত্র বিতরণের সময় হিজবুত তওহিদের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জায়নাবাগ গ্রামের নাছির উদ্দিন (৩৫) এবং হরেকেষ্টপুরের সামসুদ্দিন (৪০)। এ সময় তাঁদের কাছ থেকে আটটি জিহাদি বই, একটি অ্যালবাম, বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন জানান, শুক্রবার তাঁর বাড়ির সামনে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের ঘরে ডেকে নেন। এ সময় তাঁরা তাঁকে ধর্মোপদেশমূলক কথা বলেন ও দুটি বই উপহার দেন। এতে তাঁর সন্দেহ হয়। তিনি তাঁদের কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলে ঘরের ভেতরে গেলে তাঁরা পালিয়ে যান। এ ঘটনার পর তিনি গ্রামবাসীর সহযোগিতায় তাঁদের আটক করে পুলিশে খবর দেন।