রাজবাড়ীতে ‘স্মরণ ফলক’ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার রাজবাড়ীর সেন পরিবারের সদস্যদের স্মরণে উন্মোচন করা হয়েছে স্মরণ ফলক। গত মঙ্গলবার সাংবাদিক প্রবীর সিকদার এই ফলকের আনুষ্ঠানিক উন্মোচন করেন।সেন পরিবারের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক আলোক সেন জানান, ১৯৭১ সালের ১০ মে বেলা সাড়ে তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাপুর ইউনিয়নের রামপুর গ্রামের সেনবাড়ি থেকে একটু দূরে কুটিরহাট বাজারে চলছিল শান্তি কমিটির সভা। সভা থেকে রাজাকার, আলবদর ও অবাঙালিরা হঠাৎ করেই সেনবাড়িতে হামলা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সেন পরিবারের চারজন ও প্রতিবেশী বাড়ির দুজনকে হত্যা করে। হামলাকারীদের হাত থেকে কোনো রকমে পালিয়ে রক্ষা পান বাড়ির বর্তমান মালিক অলোক সেন। ওই গণহত্যার স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছেন তিনি। দীর্ঘ ৪০ বছরে ওই হত্যার কোনো বিচার হয়নি। স্বীকৃতিও মেলেনি সেন পরিবারের। তিনি আক্ষেপ করে বলেন, বিবেকের তাড়নায় পরিবারের সদস্যদের উদ্যোগে শহীদ ওহাপুর সেনবাড়ির প্রবেশমুখে নিজেদের উদ্যোগে স্মরণ ফলক নির্মাণ করা হয়েছে। স্মরণ ফলক উন্মোচন অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ ভূঁইয়া, ব্যবসায়ী তোরাপ আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।