রাজবাড়ীর একটি পয়েন্টে পানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পদ্মা নদীর দুটি পয়েন্টে পানি স্থির থাকলেও একটি পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়েছে। আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কার্যালয় এ খবর নিশ্চিত করেছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর পানি রাজবাড়ী জেলার তিনটি পয়েন্ট থেকে পরিমাপ করা হয়। পয়েন্টগুলো হলো পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম, সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের মাহেন্দ্রপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া।

আজ শনিবার সকালে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ পয়েন্টে পানি আগের অবস্থায় স্থির রয়েছে। কিন্তু পাংশায় বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা গতকালের চেয়ে ৭ সেন্টিমিটার বেশি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, ‘আমরা শহর রক্ষা বাঁধ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।’