রাজমিস্ত্রি থেকে মেয়র প্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার বংশের অনেকেই রাজমিস্ত্রি। আমিও রাজমিস্ত্রি ছিলাম। দেশের বিভিন্ন স্থানে মাদার তেরেসা ফাউন্ডেশনে ২৬ বছর রাজমিস্ত্রির কাজ করেছি। দুবার কাউন্সিলর ছিলাম।’ কথাগুলো বলছিলেন, পাবনার চাটমোহর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী মাহাতাব হোসেন মিস্ত্রি (দোয়াত কলম)। এলাকার যুবসমাজের কাছে তিনি ‘মাহাতাব ভাই’ হিসেবে পরিচিত। তিনি পঞ্চম শ্রেণী পাস। মাদার তেরেসা ফাউন্ডেশনে কাজ করার সময় তিনি মানবসেবায় অনুপ্রাণিত হন বলে জানান। তাঁর পরিবারের প্রায় সবাই এখনো রাজমিস্ত্রি। বছর পাঁচেক ধরে তিনি রাজমিস্ত্রির কাজ ছেড়েছেন। তবে এখনো কাজ নিয়ে তাঁর রাজমিস্ত্রিদের দিয়ে করান। তাঁর পোস্টার, ব্যানার ও হ্যান্ডবিলে নিজেকে মাহাতাব হোসেন মিস্ত্রি উল্লেখ করেছেন। নির্বাচনে অন্য মেয়র পদপ্রার্থীরা হলেন, রেজাউল করিম, আবদুল মান্নান ও হাসাদুল ইসলাম।