রাজমিস্ত্রি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়ায় ট্রলিচাপায় গতকাল শুক্রবার আবদুর রাকিব (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রাকিব শিবগঞ্জ উপজেলার মর্দানা নয়াটোলা গ্রামের ইউনুস আলীর ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্তুজা জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিব। বিকেল চারটার দিকে লালাপাড়ায় একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|