রাজমিস্ত্রির বাটালির আঘাতে অপর রাজমিস্ত্রি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পরিবারের মহিলাদের মধ্যে সৃষ্ট ঝগড়ার জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে সঙ্গী রাজমিস্ত্রির ধারালো বাটালির (কাঠের কাজে ব্যবহূত ধারালো যন্ত্র) আঘাতে অপর রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গ্রামবাসী ঘাতক রাজমিস্ত্রিকে আটক করে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে আলাপকালে গ্রামবাসী গৃহিণী আনোয়ারা বেগমসহ অন্যরা জানান, রহিমপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে বাছিত মিয়া (১৮) ও সামনের বাড়ির হারিস মিয়ার ছেলে রহিম মিয়া (১৮) একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। ১৬ জুন পবিত্র শবেমেরাজের রাতে রাজমিস্ত্রি রহিম মিয়ার স্বামীপরিত্যক্ত বোন রীমা বেগমের (২৮) সঙ্গে নিহত রাজমিস্ত্রি আবদুল বাছিতের বাড়ির মহিলাদের ঝগড়া হয়।গতকাল সকাল সোয়া নয়টায় রাজমিস্ত্রি আবদুল বাছিত কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে এ বিরোধের জের ধরে সঙ্গী রাজমিস্ত্রি রহিম মিয়া তাঁর সঙ্গে গল্পগুজব করে নির্জন স্থানে নিয়ে ধারালো বাটালি দিয়ে তাঁর (বাছিতের) তলপেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আবদুল বাছিত বাড়িতে ফিরে জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।