রাজমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মিয়া (৪০) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। গতকাল শনিবার সকালে পৌর শহরের মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকাল নয়টার দিকে সবুজ মিয়া মশারি রোদে দেওয়ার জন্য ঘরের টিনের চালে ওঠেন। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।