রাজমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার ব্রা‏হ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম (১৮) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাজিম গতকাল সকাল সাতটায় নিজের বসতঘরের বৈদ্যুতিক বোর্ড থেকে রান্নাঘরে নতুন সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা