রাজলক্ষ্মীরায় বিমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার মধুয়াখালী গ্রামের রাজলক্ষ্মীরায় বিমলা (৮৬) গত ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পরলোকগমন করেন। তাঁর শেষ শয্যাপাশে পুত্র, পুত্রবধূ, জামাতা ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। ওই দিন তাঁর শবদেহ রাজধানীর পোস্তগোলার মহাশশ্মানঘাটে দাহ করা হয়। চার পুত্র রেখে গেছেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজকুমার রায় তাঁর তৃতীয় পুত্র। আজ সোমবার গ্রামের বাড়িতে তাঁর আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধাদি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।