রাজশাহী অঞ্চলের উত্সব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সবের রাজশাহী অঞ্চলের উত্সব আজ বৃহস্পতিবার। সকাল নয়টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে উত্সবের উদ্বোধন করবেন স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে এ উত্সবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো।আয়োজকেরা জানিয়েছেন, উত্সবে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে। তারা পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। সবাইকে প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। উত্সবে লিখিত পরীক্ষার পর থাকবে প্রশ্নোত্তর পর্ব। দুপুরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ পর্ব। এতে প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার সদস্যরা গণিতবিদ ২০১০ শীর্ষক একটি নাটক পরিবেশন করবেন।