রাজশাহী অঞ্চলের উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১-এর রাজশাহী অঞ্চলের উৎসব আজ শুক্রবার। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রাজশাহী বিভাগের আটটি জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে।অনুষ্ঠানে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বাংলা একাডেমীর সাবেক উপপরিচালক ফরহাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, আইবিএসের শিক্ষক স্বরোচিষ সরকার, বরেন্দ্র শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার দ্বীজেন ব্যানার্জি, এইচএসবিসির কর্মকর্তা ফুয়াদ ইসলাম, প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ও জাফর আহমদ রাশেদের উপস্থিত থাকার কথা রয়েছে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে সকাল সাড়ে আটটার মধ্যে নগরের বিমানবন্দর রোড, শালবাগান এলাকায় অবস্থিত শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত হতে বলা হয়েছে।