রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অলিম্পিয়াডে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৬৯ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযেগিতায় ১০ জন শিক্ষার্থী জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের জন্য মনোনীত হন।
সকাল নয়টায় দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যলয়ের গণিত বিভাগের শিক্ষক শওকত আলী ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষক মো. আবদুল আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চম আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৩ রাজশাহী অঞ্চলের আহ্বায়ক মো. আবদুল লতিফ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সদস্যসচিব কাজী সেলিনা সুলতানা।