রাজশাহী আবৃত্তি পরিষদের দুই যুগ পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সূর্যস্নানে ঝলসি উঠুক নতুন সম্ভাবনা’ স্লোগান সামনে রেখে রাজশাহী আবৃত্তি পরিষদের দুই যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবি রুহুল আমিন প্রামাণিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কবি আরিফুল হক, রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে লুৎফর রহমান রচিত ভূতের জাদু শ্রুতিরূপ পরিবেশন করা হয়।