রাজশাহী ও বগুড়ায় ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও বগুড়ায় বিভিন্ন সময় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নগরের প্রায় ৩০টি ঈদগাহে এবার ঈদের জামাত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রাজশাহীর টিকাপাড়া মহানগর ঈদগাহ মাঠ, সাহেববাজার বড় রাস্তা, রাজশাহী জজকোর্ট, কোর্ট কলেজ আহলে হাদিস ঈদগাহ, ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় স্টেডিয়াম ঈদগাহ, শালবাগান বাজার, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ।বগুড়া: বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল আটটায়। এ ছাড়া উপশহর নিশিন্দারা ঈদগাহে সকাল সাড়ে আটটায়, শিববাটি ঈদগাহে সকাল সাড়ে আটটায়, শিববাটি-কাটনারপাড়া আলকোবা মসজিদে সকাল সাড়ে আটটায়, সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সকাল সোয়া আটটায়, কাটনারপাড়া ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত হবে।