রাজশাহী ও রংপুরে যাঁরা মেয়র পদপ্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। গতকাল ১২৯ জন মেয়র পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে দুটি বিভাগের পৌরসভা নির্বাচনে ৩৫৫ জন প্রার্থী এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ জানুয়ারি এ পৌরসভাগুলোতে ভোট গ্রহণ করা হবে।রাজশাহীতে যাঁরা মেয়র প্রার্থী: রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় গোলাম মোস্তফা, আফসার আলী ও আবদুর রাজ্জাক; তাহেরপুরে জাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, আবু বাক্কার মৃধা, শহিদুজ্জামান মীর ও আবদুল ওয়াহেদ; কাটাখালীতে আবদুর রউফ, আব্বাস আলী, মনির উদ্দিন, সিরাজুল ইসলাম, মাজেদুর রহমান, বাবর আলী ও শামসুজ্জোহা; গোদাগাড়ীতে আনোয়ারুল ইসলাম, অয়েজুদ্দিন বিশ্বাস, মনিরুল ইসলাম, রবিউল আলম, আমিনুল ইসলাম ও সালাহ উদ্দিন বিশ্বাস; কাকনহাটে বর্তমান মেয়র আবদুল মজিদ মাস্টার, আবদুর রাকিব, ইসমাইল খান মাস্টার, মঞ্জুর রহমান ও জিয়াউর রহমান; তানোরে প্রদীপ সরকার, ইমরুল, ফিরোজ সরকার, বিশ্বনাথ সরকার ও এশারত আলী; মণ্ডুমালায় গোলাম রব্বানী, আহসানুল হক, মোজাম্মেল হক, আফসারুজ্জামান প্রামাণিক, শিশ মোহাম্মদ ও মলুর রহমান; কেশরহাটে শহিদুজ্জামান শহিদ, আলাউদ্দিন আলো ও সেলিম রেজা; দুর্গাপুরে তোফাজ্জল হোসেন, সাইদুর রহমান, আকবর আলী ও নজরুল ইসলাম; আড়ানিতে মিজানুর রহমান, নজরুল ইসলাম, তোজাম্মেল হক ও ফরজ আলী; চারঘাটে আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, ইউনুস আলী তালুকদার ও নার্গিস খাতুন; চাঁপাইনবাবগঞ্জ সদরে মইনউদ্দিন মণ্ডল, লতিফুর রহমান, আবদুল মতিন ও মনিরুজ্জামান; শিবগঞ্জে বর্তমান মেয়র মো. শামীম কবির, মো. জাফর আলী এবং এ আর এম আজরী মো. কারিবুল হক; রহমপুরে জালাল উদ্দিন আকবর, গোলাম মোস্তফা বিশ্বাস, তারেক আহমেদ, এনায়েত করিম, মো. মুসা মার্চেন্ট ও মফিজউদ্দিন; নাচোলে আবদুর রশিদ খান, মজিবর রহমান, মো. কামরুজ্জামান, এম মজিদুল হক, শফিকুল আলম, নূর কামাল, আমানুল্লাহ আল মাসুদ ও আবদুল মালেক চৌধুরী; নাটোর সদরে কামরুল ইসলাম, সাজেদুল আলম খান ও এমদাদুল হক আল মামুন; নলডাঙ্গায় ইয়াকুব আলী, আব্বাস আলী ও ফজলার রহমান; সিংড়ায় আসাদুজ্জামান ও শামীম আল রাজি; গুরুদাসপুরে শাহনেওয়াজ আলী মোল্লা, জমির উদ্দিন মণ্ডল, মশিউর রহমান, মো. আমজাদ হোসেন ও সাইফুজ্জামান; গোপালপুরে গোলাম মর্তুজা, মঞ্জুরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, আখেরুল ইসলাম ও আইয়ুব আলী; বড়াইগ্রামে ইসহাক আলী, শরিফুল হক, শের আলী শেখ, রফিকুল বারী এবং ডি এম আলম; জয়পুরহাট সদরে বর্তমান মেয়র ফজলুর রহমান, নন্দলাল পার্শী, আবদুল আজিজ মোল্লা ও নজরুল ইসলাম; আক্কেলপুরে সৈয়দ নাজমুল হুদা হালাকু, মো. আলমগীর চৌধুরী ও মো. কামরুজ্জামান; কালাইয়ে তৌফিকুল ইসলাম তালুকদার, আনিছুর রহমান তালুকদার, হেলাল উদ্দিন মোল্লা, রেজাউল করিম, মামুনুর রশিদ, বজলুর রশিদ, আবদুল আলিম, রেজাউল হক ও নূর আলম সিদ্দিক; পাঁচবিবিতে বর্তমান মেয়র সামছুল আলম, হাবিবুর রহমান, জহুরুল আলম তরফদার, নুরুল ইসলাম মণ্ডল, মুনসুর রহমান মণ্ডল ও শরিফুল ইসলাম মল্লিক; সিরাজগঞ্জ সদরে কে এম হোসেন আলী হাসান, মোকাদ্দেস আলী ও বর্তমান মেয়র টি আর এম নূর-ই-আলম হেলাল; উল্লাপাড়ায় মারুফ বিন হাবিব এবং এম বেলাল হোসেন; কাজীপুরে গোলাম মোস্তফা তালুকদার, নিজাম উদ্দীন ও আবদুস সালাম; রায়গঞ্জে আফছারুল আলম, হানিফ উদ্দিন সরকার, আব্দুল্লাহ আল পাঠান, নূর সাঈদ সরকার, মোশারফ হোসেন সরকার, মোশারফ হোসেন আকন্দ, মনোয়ারুল ইসলাম ও আসাদুল ইসলাম; বেলকুচিতে মো. আবদুল মজিদ, মফিজ উদ্দীন লাল মিয়া, মো. খালিদ আল মামুন, মো. আবদুর রাজ্জাক মণ্ডল ও আরিফুল ইসলাম; শাহজাদপুরে বর্তমান মেয়র মো. হালিমুল হক, মো. নজরুল ইসলাম, আবদুর রহিম ও রকিব সরকার; নওগাঁ সদরে রফিকুল ইসলাম, নাজমুল হক সনি, মো. আবদুল বারিক, এ এস এম আবদুর রশিদ ও কাজী আবু রায়হান; নজিপুরে মো. আমিনুল হক, আনোয়ার হোসেন ও সৈয়দ লতিফুর রহমান; বগুড়া সদরে রেজাউল করিম, বর্তমান মেয়র এ কে এম মাহবুবর রহমান, রেজাউল করিম, মশিউল আলম রাজু ও আজাহারুল ইসলাম; শেরপুরে আফছার উদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, রফিকুল ইসলাম মিন্টু, স্বাধীন কুমার কুণ্ডু ও হাবিবুর রহমান; সান্তাহারে গোলাম মোরশেদ ও তোফাজ্জল হোসেন ভুট্টু, শিবগঞ্জে তৌহিদুর রহমান ও মতিয়ার রহমান; সারিয়াকান্দিতে বর্তমান মেয়র আবদুল হামিদ সরকার, টিপু সুলতান, আবদুল ওয়ারেছ, নজরুল ইসলাম ও এজার উদ্দীন; ধুনটে এ জি এম বাদশা, আশেকুর রশিদ হেলাল, শরিফুল ইসলাম খান, বনি আমিন, বর্তমান মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল, আকতার আলম ও শফিকুল ইসলাম খান; নন্দীগ্রামে মাহমুদ আশরাফ, বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকি, সুশান্ত কুমার, মাহবুবুর রহমান ও পরশ উল্লাহ খান; কাহালুতে হেলাল উদ্দিন কবিরাজ, বর্তমান মেয়র আবদুল মান্নান, কামাল উদ্দীন কবিরাজ, ইউনুস আলী, আবদুল মান্নান ও জহুরুল ইসলাম, গাবতলীতে বর্তমান মেয়র মোরশেদ মিল্টন, সাইফুল ইসলাম, আবদুল জলিল পাইকর ও গোলাম রব্বানী; পাবনা সদরে মো. আমিনুল হক, আবু ইসহাক শামীম, মো. ইকবাল হোসেন, কামরুল হাসান, রাজিউল্লাহ রঞ্জু, মো. রাকিব হাসান, মো. সিদ্দিকুর রহমান ও মো. সোহেল হাসান; ভাঙ্গুড়ায় লোকমান হোসেন, আবদুর রহমান, ওসমান গনি, মজিবুর রহমান, নূর মুজাহিদ ও আবদুল লতিফ; ফরিদপুরে খ ম কামরুজ্জামান, আবুল হোসেন মাস্টার, এনামুল হক, রায়হানুল ইসলাম ও আসাদুজ্জামান আলাল; সুজানগরে আবুল কাশেম, তোফাজ্জল হোসেন, রাজা হাসান, কে এম সাফায়েত, কে এম লতিফ, আজম আলী বিশ্বাস, সফিউদ্দিন আলম ও কামাল হোসেন বিশ্বাস; ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ, বর্তমান মেয়র মকলেছুর রহমান ও জাকারিয়া পিন্টু; চাটমোহরে মির্জা রেজাউল করিম, হাসাদুল ইসলাম ও বর্তমান মেয়র আবদুল মান্নান এবং সাঁথিয়ায় মোজাম্মেল হক মাস্টার, মিরাজুল ইসলাম, সিদ্দিকুল ইসলাম ও সাইফুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।রংপুরে যাঁরা মেয়র প্রার্থী: রংপুরের বদরগঞ্জে উত্তম কুমার সাহা, আজিজুল হক, কমল লোহানী, মোশারফ হোসেন ও সরোয়ার জাহান; হারাগাছে এরশাদুল হক, জামিল আকতার, শামিউল ইসলাম, সাইফুল ইসলাম, মোনায়েম হোসেন ও সাদাকাত হোসেন; গাইবান্ধা সদরে শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, বর্তমান মেয়র আনোয়ার-উল-হাসান, সাবেক পৌর চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান খান, হামিদুল হক, শাহাদৎ হোসেন, শামসুল আলম, শাহ শফিকুল ইসলাম ও অধ্যাপক মমতাজুর রহমান; গোবিন্দগঞ্জে আতাউর রহমান সরকার, মোছাদ্দেক আলী, ফারুক আহমেদ ও মতিন মোল্লা; সুন্দরগঞ্জে বর্তমান মেয়র নুরুন্নবী প্রামাণিক, এ টি এম মাসুদ-উল-ইসলাম, আবদুল মজিদ মণ্ডল, আবদুল্লাহ আল মামুন, ফখরুল ইসলাম ও শাহাদৎ হোসেন; লালমনিরহাট সদরে রিয়াজুল ইসলাম, হাফিজুর রহমান, মোশাররফ হোসেন, চিত্তরঞ্জন রায় ও আবদুর রশিদ; পাটগ্রামে বর্তমান মেয়র শমশের আলী, আনিসুর রহমান, মোর্শেদ আলম, সপিকার রহমান, মোস্তফা সালাউজ্জামান; কুড়িগ্রাম সদরে বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক, মো. নূর ইসলাম নূরু, মো. কাজীউল ইসলাম, আবদুল জলিল, সাখাওয়াত হোসেন বিপুল, উলিপুরে মো. হায়দার আলী, মো. আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, আবু সায়িদ সরকার, আবদুল হামিদ সরকার, গোলাম মোস্তফা, আবদুল্লাহ হেল বাকী ও সাজিদুর রহমান তালুকদার; নাগেশ্বরীতে মো. হোসেন আলী ব্যাপারি, মো. আবুল কাশেম সরকার, মো. গোলাম রসুল রাজা, মো. ফজলুল হক, মো. হাশেম সরদার, আবদুর রহমান, মো. হোসেন আলী, আবদুস সবুর চঞ্চল ও মো. আবদুর রব; দিনাজপুর সদরে তৈয়ব উদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র শফিকুল হক ছুটু, সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, সৈয়দ জাহাঙ্গীর আলম, কিশোর কুমার রায়, মো. তারেজুল ইসলাম, মো. তমিজ উদ্দিন, মো. আলতাফ হোসেন, মো. রেজাউল ইসলাম ও মুজতবা একরাম হাসনাইন; ফুলবাড়ীতে মো. শাহজাহান আলী সরকার, মো. হবিবর রহমান সরকার, মো. মানিক সরকার এবং এস এম নূরুজ্জামান; বীরগঞ্জে মাওলানা মোহাম্মদ হানিফ, সুভাষচন্দ্র দাস, জাকির হোসেন, সাইফুল ইসলাম, আবদুল খালেক, মোশাররফ হোসেন বাবুল, মোস্তাফিজুর রহমান, অরুণচন্দ্র দাস, মধুসূদনচন্দ্র কেতু, মো. দেলোয়ার হোসেন, ইলিয়াস আহমেদ ও আম্বিয়া বেগম অরুণা; বোঁচাগঞ্জে মো. আবদুস সবুর, মো. আসলাম ও নাহিদ বাশার চৌধুরী; বিরামপুরে আক্কাছ আলী, হোসেন আলী সরকার, তৌফিক গোলাম আজম, মো. মোস্তাকিম হোসেন, মোসাম্মাত আনজু আরা বেগম ও আজাদুল ইসলাম; হাকিমপুরে জামির হোসেন, মো. সাখাওয়াত হোসেন ও সুরুজ আলী শেখ; নীলফামারী সদরে বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ, অধ্যক্ষ আনিস-উজ-জামান রুমী, এ কে এম আমিনুল হক, আবু হেলাল, জহুরুল আলম ও আনিছুর রহমান; জলঢাকায় আবদুল ওয়াহেদ বাহাদুর, ইলিয়াছ হোসেন বাবলু ও বর্তমান মেয়র আনোয়ারুল কবির চৌধুরী, সৈয়দপুরে বর্তমান পৌর মেয়র আখতার হোসেন বাদল, হিটলার চৌধুরী ভলু, অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, শাহীন আকতার শাহীন, সিদ্দিকুল আলম সিদ্দীক, জোবায়দুল ইসলাম বিদ্যুৎ ও হোসেন তাহমিদ ইমাম মুক্তা; ঠাকুরগাঁও সদরে এস এম মঈন, সোলায়মান আলী সরকার, মো. মাসুদ, গোলাম সারওয়ার চৌধুরী ও আবুল কালাম; রাণীশংকৈলে আলমগীর সরকার, মোহাম্মদ তোহা, মোহাম্মদ সিরাজউদ্দৌলা ও মো. মোখলেসুর রহমান; পীরগঞ্জে মো. একরামুল হক; মো. গোলাম হোসেন ও মো. রাজিউর রহমান; পঞ্চগড় সদরে মো. জহুরুল ইসলাম, আবদুল কাদের ও মো. তৌহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)