রাজশাহী-কলকাতা বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে সরাসরি কলকাতা রুটে আজ বৃহস্পতিবার থেকে বাস সার্ভিস চালু হচ্ছে। আজ সকাল সোয়া সাতটায় এই রুটের প্রথম বাসটি কলকাতার উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে যাবে। দেশ ট্রাভেলস এই বাস সার্ভিস চালু করছে।
দেশ ট্রাভেলসের রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, প্রতিদিন সকাল সোয়া সাতটায় রাজশাহী থেকে বাসটি ছেড়ে যাবে। কুষ্টিয়া, যশোর, বেনাপোল হয়ে কলকাতায় গিয়ে পৌঁছাবে বেলা সাড়ে তিনটা নাগাদ। কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশে বাসটি ছাড়বে প্রতিদিন বেলা ১১টায়। হুন্দাই ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস সার্ভিসে কলকাতা যেতে যাত্রীপ্রতি ভাড়া পড়বে ১ হাজার ৭৫০ টাকা। ইমিগ্রেশনের জন্য আলাদা অর্থের প্রয়োজন হবে না।
মাসুদ রানা বলেন, ‘আমাদের লক্ষ্য রাজশাহী ও নাটোর থেকে কলকাতাগামী যাত্রীদের ভ্রমণ আরও সহজতর করা। যাতে মানুষ সহজেই রাজশাহী-কলকাতা রুটে যাতায়াত করতে পারে।’