রাজশাহী চিনিকলের কর্মকর্তা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চিনিকলের বাঘা উপজেলার পাঁচপাড়া আখ ক্রয়কেন্দ্রের কর্মকর্তা (সিআইসি) মাজদার রহমান সরদারকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।মাজদার রহমান সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাজদার রহমান জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁচপাড়া আখ ক্রয়কেন্দ্রে একদল সন্ত্রাসী আখ লুট করতে আসে। এ সময় সন্ত্রাসীদের বাধা দিলে তারা ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।