রাজশাহী চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানের ১৪ বছর বয়সী সিংহীটি গতকাল মঙ্গলবার মারা গেছে।চিড়িয়াখানায় ১৮ বছর বয়সের সিংহটির শারীরিক অবস্থাও বেশ খারাপ। ১১ বছর আগে সিংহীটিকে চট্টগ্রামের ফয়’স লেকের পার্ক থেকে আনা হয়েছিল। গতকাল সকালেও কিছুটা খাবার খেয়েছিল এটি। চলাফেরাও ঠিক ছিল। হঠাৎ বেলা ১১টার দিকে সিংহীটি মারা যায়।চিড়িয়াখানার দায়িত্বে থাকা পশু চিকিৎসক ফরহাদ উদ্দিন বলেন, বদ্ধ জায়গায় একটি সিংহ গড়ে ১৪ থেকে ২০ বছর বাঁচে। সিংহীটির একটি দাঁত পড়ে গিয়েছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। এতে দেখা গেছে, এর ফুসফুসের প্রায় ৭০ শতাংশই নষ্ট হয়ে গিয়েছিল। লিভার ও কিডনি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিংহীটি মারা যায়।