রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই বিলুপ্তির ঘোষণা দেয়। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জি এম হীরা জানান, শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান কমিটি বিলুপ্তির কথা স্বীকার করেন।স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ আট বছর পর গতকাল শনিবার জেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের স্থান নির্ধারণ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধের কারণেই কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে।