রাজশাহী জেলা বিএনপির সম্পাদকের রিমান্ড ও জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেরিনা সুলতানা গতকাল রোববার এ আদেশ দেন।
গত ২৩ এপ্রিল রাজশাহীর হোসেনীগঞ্জ মোড়ে জেলা বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ অভিযোগে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার আট মাস পর পুলিশ গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে কামরুল মনিরকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই নাসিরুল ইসলাম শনিবার আদালতে কামরুলের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর রিমান্ড আবেদনের শুনানি হয়। একই সঙ্গে কামরুলের পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন।