রাজশাহী-ঢাকা রুটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ আজ শনিবার থেকে রাজশাহী-ঢাকা রুটে চলা শুরু করবে। বিকেল ৪টা ১০ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রথম বিমানটি ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে ৪টা ৫০ মিনিটে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়। স্টেশন ইনচার্জ বাদল কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম অবস্থায় তাঁরা সপ্তাহে তিন দিন—শনি, সোম ও বুধবার ৭৬ আসনের তিনটি ফ্লাইট পরিচালনা করবেন। প্রথম তিন দিন ভাড়া রাখা হবে আড়াই হাজার টাকা। পরে পর্যায়ক্রমে বাড়ানো হবে।