রাজশাহী দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের নওদাপাড়া বাস টার্মিনালের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরের শাহ মখদুম ভুগরুইল এলাকার শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২২) ও একই এলাকার বশিরাবাদ এলাকার আলীম দাওয়াতুল ইসলাম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আলমগীর হোসেন (৫০)।

আহত ব্যক্তিরা হলেন রওশন আরা বেগম (৪৫), আরিফুল (২০), আবির ওরফে রাজা (২৪) ও কানিজ ফাতেমা (২৬)।

নিহত দুজনের লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি বলেন, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজন মারা যান। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশাটি থানায় আনা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছে।