রাজশাহী-নওগাঁ সড়কের পাশের বিষাক্ত আগাছা পার্থেনিয়াম ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নওগাঁর কালিগ্রামের শাহ কৃষিতথ্য পাঠাগারের উদ্যোগে একদল কৃষক ৭ ফেব্রুয়ারি রাজশাহী-নওগাঁ সড়কের দুই পাশের প্রায় ৩০ কিলোমিটার এলাকার যেখানেই বিষাক্ত আগাছা পার্থেনিয়াম পেয়েছেন তা ধ্বংস করেছেন।রাজশাহীর পবা উপজেলার মধুসূদনপুর এলাকায় রাস্তার পাশের পার্থেনিয়ামগাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম। পার্থেনিয়াম নিয়ে প্রথম আলোয় গত ১৯ ডিসেম্বর ‘বিষাক্ত আগাছা পার্থেনিয়াম’ ও ২২ ডিসেম্বর ‘রাজশাহীতে অস্ট্রেলীয় বিজ্ঞানী: পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশকে এখনই সাবধান হতে হবে’ শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়।