রাজশাহী নগরে আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর এলাকায় আজ রোববার অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, সংগতিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স আদায়ে অনড় রয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে। এ কর্মসূচি সফল করার জন্য তিনি রাজশাহী নগরের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও ওষুধবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।