রাজশাহী পলিটেকনিকে ছাত্র ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গত মঙ্গলবার বিকেলে চাঁদাবাজি করতে এসে ছাত্রদের ধাওয়া খেয়ে পালানোর সময় এক চাঁদাবাজ একজন ছাত্রকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।ছুরিকাঘাতে আহত ওই ছাত্রের নাম সুজন আলী। তিনি ইলেকট্রনিক বিভাগের চতুর্থ পর্বের ছাত্র। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পলিটেকনিক ইনস্টিটিউটে দায়িত্বরত নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক মতিয়ার রহমান জানান, রাফি নামের একজন ছাত্র ভেতরে গন্ডগোল করে পালানোর সময় একজনকে ছুরি মেরেছে। ইনস্টিটিউটের শিক্ষক আবদুর রাজ্জাক জানান, রাফি ফেল করা ছেলে। পুনরায় ভর্তি হয়েছেন। তাঁর সঙ্গে থাকা আরও দুজনের পরিচয় জানা যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, সুজনের মাথা, পেটের বাঁ পাশে ও ডান কানের ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।