রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইইই বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই)’ বিষয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার গতকাল শুক্রবার শেষ হয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত এই সেমিনারে আটটি মূল প্রবন্ধ ও ৭৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। জাপান, চীন, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের দুই শতাধিক প্রখ্যাত প্রকৌশল শিক্ষাবিদ, গবেষক ও প্রকৌশলী সেমিনারে অংশ নেন।