রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১৬ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেলে ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে সভায় ভর্তির আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য শিগগিরই সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।