রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (স্নাতক) ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই বিভিন্ন পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।