রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টা থেকে ১২টা ‘ক’ গ্রুপের এবং বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ‘খ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ১২টি বিভাগে ৮১৫টি আসনের বিপরীতে ৬ হাজার ১৫০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।