রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ফের অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের ক্লাস বর্জনে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের ধর্মঘটের কারণে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
কর্মসূচি চলাকালে দুপুরে প্রেস ব্রিফিং করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী বলেন, শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এর আগে নীরেন্দ্রনাথ মুস্তাফী প্রথম আলোকে বলেন, দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারলে তাঁরা নতুন কর্মসূচির কথা চিন্তা করবেন।