রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টায় রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা হবে। ভর্ত্রিপরীক্ষার আসনবিন্যাস প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে টাঙানো থাকবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীদের ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন—এমন যোগ্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যে রুয়েটের প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে।