রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের সব বিভাগের ক্লাস ১৮ মার্চ শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রথম বর্ষের ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ বেলা আড়াইটায় প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভা (ওরিয়েন্টেশন) হবে। এতে শিক্ষার্থীদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১৮ মার্চ। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ থেকে ক্লাস রুটিন সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্লাস শুরুর দুই সপ্তাহের মধ্যে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়।