রাজশাহী ফটোগ্রাফি সোসাইটির চিত্র প্রদর্শনী শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একুশ মানে মুক্তির প্রথম ধাপ, স্বাধীনতার প্রথম স্বাদ, প্রথম প্রভাত’ স্লোগান সামনে রেখে রাজশাহী ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গত শনিবার শেষ হয়েছে।২১ ফেব্রুয়ারি নগরের বড়কুটি পদ্মা নদীর ধারে এই প্রদর্শনী শুরু হয়। এতে সোসাইটির ৩৭ জন শৌখিন আলোকচিত্রীর ছবি স্থান পায়। ছোট্ট দুই শিশুর হাতে দুটি পতাকা—এমন ছবির নাম দেওয়া হয়েছে ‘চেতনার বাংলা’। নাফ নদীর ধারে একটি পাতাহীন বৃক্ষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে মিয়ানমারের নীলাকাশ—ছবির নাম দেওয়া হয়েছে ‘নীল পৃথিবী’। নদীর ঘাটে বাঁধা দুটি নৌকা। তাকালেই মন হারিয়ে যায়। প্রদর্শনীর এমন ছবিটির নাম ‘উদাস সময়’। গত শনিবার রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।