রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় দ্বিতীয় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০১২-এর রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতার তারিখ পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ১০ মার্চ ২০১২ শনিবার সকাল নয়টা থেকে একই স্থানে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।