রাজশাহী বিভাগে আজ জামায়াতের অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।এ ব্যাপারে রাজশাহী বিভাগের টিম সদস্য রফিকুল ইসলাম সাংবাদিকদের ই-মেইলে একটি বিবৃতি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, মজিবুর রহমানকে বিনা কারণে কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে তাঁর নামে রাজশাহী মহানগরের একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জাকর। বিবৃতিতে অবিলম্বে মজিবুর রহমানসহ সব রাজবন্দীর মুক্তি দাবি করা হয়েছে।