রাজশাহী বিভাগে জামায়াতের হরতাল কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল রোববার রাত ১০টায় জামায়াতে ইসলামীর রাজশাহী বিভাগের টিম সদস্য রফিকুল ইসলামের পাঠানো ই-মেইল বার্তায় এই হরতালের ডাক দেওয়া হয়। বার্তায় জানানো হয়, জামায়াতের বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির শাহাবুদ্দীন ও নজরুল ইসলাম, শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি এনায়েত শফিকউল্লাহকে গ্রেপ্তার এবং জামায়াতের জয়পুরহাট জেলা সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবিরের রাজশাহী মহানগর দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলামের সন্ধানের দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় এই হরতাল আহ্বান করা হয়েছে। হরতাল আহ্বান করে বিবৃতি দিয়েছেন জামায়াতের রাজশাহী বিভাগের টিম ও কেন্দ্রীয় শুরা সদস্য রফিকুল ইসলাম, পাবনা জেলা আমির মাওলানা আবদুর রহীম, নওগাঁ জেলা আমির সালেকুর রহমান প্রমুখ।