রাজশাহী বিভাগের আট জেলায় গতকাল বুধবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সাড়া মেলেনি। হরতাল ডেকে দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন না। তবে পাবনায় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমির আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই হরতাল ডাকা হয়েছিল।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সকাল সাতটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর, পুষ্পপাড়া, ধোপাঘাটাসহ কয়েকটি এলাকায় অবরোধ করেন। তাঁরা এ সময় সাত-আটটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। সকাল ১০টার দিকে জালালপুর এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। মিছিলটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছার পর সেখানে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে একই মিছিল শহরে প্রবেশ করে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাকের একটি দোকানসহ ছয়-সাতটি দোকানে ভাঙচুর চালায়।পরে দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা হরতালের বিপক্ষে শহরে মিছিল করেন।বগুড়া: হরতালে মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের। নাশকতা ঠেকাতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তর্যাপর ছিলেন। সকাল থেকেই ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শহর ও শহরতলিতে বাস-ট্রাক, রিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বগুড়া স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যায়। টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস গন্তব্যে ছেড়ে যায়। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। অফিস-আদালত, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ খোলা ছিল।জয়পুরহাট: জয়পুরহাটে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের কোনো তর্যাপরতা দেখা যায়নি। সকাল থেকে দোকানপাট খোলা ছিল। তবে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ওলামা মাশায়েখের ব্যানারে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে শহরে একটি মিছিল বের করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি আবদুর রশিদ জানান, হরতালে সহিংসতা এড়াতে শহরে দিনব্যাপী পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অফিস-আদালতের কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক ছিল। তবে গতকাল সকালে জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির আবদুল লতিফ জানান, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলা হরতালের আওতামুক্ত থাকবে। এই পাঁচ জেলায় হরতালের কোনো কর্মসূচি পালিত হবে না। তিনি বলেন, জনগণের অসুবিধার কথা চিন্তা করে পাঁচ জেলাকে হরতালের আওতামুক্ত করা হয়েছে।নওগাঁ: জেলা শহরে হরতালের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই শহরে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিপণিবিতান ও অফিস-আদালত খুলতে শুরু করে। শহরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। জেলা শহরসহ ১১ উপজেলার কোথাও কোনো হরতাল-সমর্থনকারী বা পিকেটার চোখে পড়েনি।বাগেরহাটে এক জামায়াত নেতা গ্রেপ্তার: বাগেরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল লতিফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আবদুল লতিফ যাত্রাপুর বাজারে দলীয় কর্মীদের নিয়ে নাশকতামূলক তর্যাপরতা ঘটাতে গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কুমিল্লায় জামায়াত নেতা গ্রেপ্তার: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতে ইসলামীর আমির ছানাউল্লাহ মজুমদারকে গত মঙ্গলবার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।