রাজশাহী বিভাগে যান চলাচল বন্ধের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক-মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ ও পুলিশের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ৪ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
রাজশাহী বিভাগের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা গতকাল সোমবার নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এক জরুরি সভায় ওই সিদ্ধােন্তর কথা জানান।
ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জানান, সভায় রাজশাহী বিভাগের আট জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, সরকার ৪ ডিসেম্বরের মধ্যে ১০ দফা দাবি পূরণ না করলে ৫ ডিসেম্বর থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখা হবে।