রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরো বিজনেস অ্যাসেম্বলি’র সাম্প্রতিক এক জরিপে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গোলাম মুর্তজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউরো বিজনেস অ্যাসেম্বলি চলতি বছরের মে মাস থেকে দক্ষিণ এশিয়ার সব কটি দেশের বিশ্ববিদ্যালয়ের ওপর জরিপ করে। জরিপে শিক্ষা কারিকুলাম, শিক্ষা ও গবেষণার মান, অবকাঠামো ও অন্যান্য সূচকের ওপর ভিত্তি করে রুয়েট দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত হয়।