রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাটক 'দণ্ড' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে অনুশীলন নাট্যদলের ৫৭তম প্রযোজনার নাটক দণ্ড। গতকাল শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাট্যকার মলয় ভৌমিকের নির্দেশনায় নাটকটিতে তুলে ধরা হয়েছে ক্ষমতার চারিত্রিক বৈশিষ্ট্য। নাট্যকার মলয় ভৌমিক জানান, মগজের চিন্তা, জীবনাচরণের নানা রং আজ পাল্টাতে শুরু করেছে। পরিস্থিতি অনেক জটিল হয়ে পড়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের সমসাময়িক রাজনীতির অসংগতি এবং দেউলিয়াপনার চিত্র হাস্যরসের মাধ্যমে দণ্ড নাটকে উপস্থাপন করা হয়েছে।
নাটকটির সংগীত পরিচালনা করেছেন শৌভিক রায় ও শিলাদিত্য বৈরাগী। নৃত্য পরিচালনায় ছিলেন ল্যাডলি মোহন মৈত্র। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন কনক কুমার পাঠক এবং আলোক পরিকল্পনায় ছিলেন আল-জাবির।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রকিবুল আলম, মামদুদুল করিম, রিপন ঘোষ, শাওন উদ্দিন, তানজিলা নাহার, দেওয়ান রায়হান, সরফরাজ, নবীন, অর্পিতা, আনোয়ার ও সোহেল। নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে সাতটায়।