রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৈত্রী নাট্যোৎসব শুরু ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ অক্টোবর শুরু হচ্ছে আট দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৫। উৎসবে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল, ঢাকার দুটি ও ভারতের তিনটি নাট্যদল অংশ নেবে।
গতকাল রোববার সকালে নাট্যকলা বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। নাটকগুলো মঞ্চস্থ হবে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক আরিফ হায়দার। তিনি বলেন, নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন করবেন সভাপতিত্ব।
৪ নভেম্বর পর্যন্ত এ উৎসবে ১০টি নাটক প্রদর্শিত হবে। নাটকগুলো মঞ্চায়ন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরের দৃশ্যপট ও প্রাঙ্গণেমোর নাট্যদল এবং ভারতের ত্রিপুরার নাট্যভূমি, কলকাতার সুন্দরম ও কালিন্দী ব্রাত্যজন নাট্যদল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বিভাগের শিক্ষক রহমান রাজু, মুহাম্মদ আলমগীর, কৌশিক সরকার, সুমনা সরকার প্রমুখ।