রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৭৫ জনের নামে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর আদালতে মামলা করেছেন শিবিরের নেতা জহিরুল ইসলাম। ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনি ওই মামলা করেন।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর ঘটনায় এই মামলা দায়ের করা হয়। মামলা সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই হামলায় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াইয়া, শিবিরকর্মী ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শরীফ হোসেন ও ফোকলোর বিভাগের ছাত্র জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর মতিহার থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় আদালতে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদারকের দায়িত্ব দেন বলে শিবিরনেতা জহিরুল দাবি করেন।