রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৩ মে বেলা তিনটায় ঢাকার গলফ গার্ডেনে ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
ইচ্ছুকদের www.rexrust-te.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ এপ্রিল। গতকাল এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন সাংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা এবং সাংসদ ও রাকসুর সাবেক এজিএস আবুল কালাম আজাদ। বিজ্ঞপ্তি