রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রাতে শিবিরের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের কর্মীদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনার চার মাস পর গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে রাত পৌনে আটটার দিকে ছাত্রশিবিরের দুই শতাধিক নেত-কর্মী ঝটিকা মিছিল করেন। জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়। এ সময় বাজারে উপস্থিত ছাত্র-জনতা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করেন।