রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ধর্মঘট ডেকেছে শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির।
জড়িতদের গ্রেপ্তারে গতকাল বুধবার পর্যন্ত প্রশাসনকে শিবিরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাউকে গ্রেপ্তার না করায় তারা এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বদ্যিালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি শিবির ধর্মঘট ডেকেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের জানাতে চাই, বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা হবে, গাড়ি চলবে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ থাকবে।’