রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ তৃতীয়বারের মতো পেছানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৮ থেকে ৩১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা পূর্বনির্ধারিত ২৫, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের পরিবর্তে ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচিসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) থেকে জানা যাবে।