রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিত্র প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীর। আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মোকাররম হোসেন মণ্ডল এ প্রদর্শনীর আয়োজন করছেন। এ চিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।