রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের তিন কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ।তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আবদুল্লাহ আল মুকতাসিদ, ইতিহাস বিভাগের জাহাঙ্গীর আলম এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পলাশ বৈরাগী।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দুই কর্মী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে আবদুল্লাহ আল মুকতাসিদকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে জাহাঙ্গীর ও পলাশকে আটক করা হয়।